হোম > বিনোদন

নুহাশ এখন আমেরিকান গিল্ডের সদস্য

রাইটার গিল্ড অব আমেরিকা ওয়েস্টের সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার নুহাশ হুমায়ূন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

রাইটার গিল্ডের আইডি কার্ডের ছবি শেয়ার করে ফেসবুকে নুহাশ লেখেন, ‘আপনি যদি কখনো আমার গল্প শুনে থাকেন, আমাকে হাস্যরস করেন, আমার সমালোচনা করেন...গল্পকার হিসেবে আমার যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

গণমাধ্যমকে নুহাশ বলেন, ‘এই মর্যাদাপূর্ণ সংস্থার অংশ হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। আমিও সেই ধাপ পূরণ করেই সদস্য হয়েছি। যদিও এখন বিস্তারিত জানাতে পারছি না। এটুকু বলতে পারি যে এই মুহূর্তে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পে কাজ করছি। শিগগিরই সেই খবরগুলো সবাইকে দিতে পারব বলে আশা করছি।

ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূনের অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া ২০২২ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছিল নুহাশ পরিচালিত সিরিজ ‘ফরেনারস অনলি’।

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

নতুন সিরিজে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আলোচিত জুটি