হোম > শিক্ষা > ক্যাম্পাস

নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে ১০৩টি গবেষণা

প্রতিনিধি, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার জন্য একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজে ১০৩ জন শিক্ষক-শিক্ষার্থী নজরুলের জীবন ও কর্ম বিষয়ে ১০৩টি পৃথক গবেষণাকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। এই ইনস্টিটিউটে গবেষণার জন্য এক অর্থবছরে গবেষকদের ৫০ থেকে ৭০ হাজার করে টাকা বরাদ্দ দেওয়া হয়। এই গবেষণাগুলোর তত্ত্বাবধানে থাকেন একজন করে সহযোগী অধ্যাপক। একটি গবেষণার মেয়াদ এক বছর। বর্তমানে অষ্টম অর্থবছরের গবেষণা কার্যক্রম চলমান।

নজরুলের বিভিন্ন সৃষ্টিকর্মের পর্যালোচনা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, প্রাসঙ্গিকতা ইত্যাদি নিয়ে এসব গবেষণায় চুলচেরা বিশ্লেষণ করে থাকেন গবেষকেরা। নতুন নতুন বিষয়ের আলোকে জানা-অজানা অনেক তথ্য উঠে আসে এসব গবেষণায়।

পদাধিকারবলে ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য এখানে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজে এমফিল কোর্স চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আবশ্যিক কোর্স চালু রয়েছে। গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে গবেষণার রীতি-পদ্ধতি বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকে এ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি থেকে এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে পাঁচটি বই। এগুলো হলো ‘নজরুলের ত্রিশাল আগমনের এক শ বছর’ (২০১৫), ‘নজরুল বীক্ষা’ (২০১৭), ‘নজরুল-মানসলোক’ (২০১৮), ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’ (২০২২), ‘নজরুল স্টাডিজ পাঠ্যপুস্তক’ (২০২২)।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

ইউআইইউ রেসকিউ রোভার টিম: প্রথমবার অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য

এশিয়ার সেরা কালিয়াকৈরের খুদে তাজ

সিমাগো র‌্যাঙ্কিং: এনার্জিতে দ্বিতীয়, গণিতে তৃতীয় পাবিপ্রবি

গবেষণার হাত ধরেই বদলাবে আগামী

বিইউএফটিতে তিন দিনের সিনেফ্রেম ফেস্ট

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোবোকাপ রেসকিউ লিগে প্রথম অংশগ্রহণেই ইউআইইউর সাফল্য