হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর ওপর

জবি প্রতিনিধি‎

জবির অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০০৭ /বি নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়

আহত আসমা বিনতে মফিজ বলেন, ‘আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ ফ্যানটি খুলে নিচে পড়ে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। শ্রেণিকক্ষের সব ফ্যান ও বিদ্যুতের সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

‎প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুন্না মিয়া বলেন, ‘ক্লাস শুরুর আগেই হঠাৎ ফ্যানটি ভেঙে বেঞ্চের ওপর পড়ে। আসমা বেঞ্চের এক পাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে আহত হন। পরে আমরা তাঁকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই।’

মুন্না আরও বলেন, ‘অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষের অবকাঠামোগত অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছে। নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন।’

‎ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বিদ্যুতের সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শরীফ মোশারফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানটির একটি স্ক্রু ঢিলা হয়ে যাওয়ায় সেটি খুলে পড়েছে। ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘বিভাগের সব সিলিং ফ্যান পরীক্ষা করতে প্রকৌশল দপ্তরকে জানানো হয়েছে। যেসব ফ্যানে ত্রুটি পাওয়া যাবে সেগুলো মেরামত বা প্রয়োজনে পরিবর্তন করা হবে।’

‎এর আগে গত ১ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছিলেন।

রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রাকসু ও শিবির নেতাদের গ্রেপ্তার দাবি

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর