হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব ফার্মেসিতে ভর্তি, আবেদন শেষ ২০ ডিসেম্বর

শিক্ষা ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফার্মেসি প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। এক বছর মেয়াদি পাঠ্যক্রমভিত্তিক এবং দেড় বছর মেয়াদি গবেষণাপত্রসহ মিশ্র পদ্ধতির এ দুই প্রোগ্রামে আগামী ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শেখ জামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য বি.ফার্ম (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে। তবে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাজীবনের পাশাপাশি দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ফার্মেসি ডিসিপ্লিনের অফিস থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে।