হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আজকের পত্রিকা ডেস্ক­

সমঝোতা স্মারক সাক্ষরের পর পবিপ্রবির ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সভা কক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়ার মধ্যে গতকাল বুধবার (২২ জুলাই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সভা কক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পবিপ্রবির অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাং ইন্দোনেশিয়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি, এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন।

পবিপ্রবির উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এই এমওইউ-এর মাধ্যমে দুইটি বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায় সূচিত হলো। আশা করি ভবিষ্যতে এই দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।

ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের ডিন ড. ইউকিফলি বলেন, ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক-ছাত্রছাত্রী বিনিময় প্রোগ্রামের মাধ্যমে গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস, শান্তি ডিয়ানা, পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, অধ্যাপক, বিভিন্ন বিভাগের পরিচালক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

৪২ কর্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

ঢাবিতে আর্থিক অনিয়মে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার হাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্ব

ইউল্যাবে চলছে তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা