হোম > শিক্ষা > ক্যাম্পাস

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ছে আইএসইউ

ক্যাম্পাস ডেস্ক

চাকরির বাজারে যেসব বিষয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা তুলনামূলক বেশি, সেগুলোর শীর্ষে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কারখানার টেকনিক্যাল, বায়িং ও মার্চেন্ডাইজিংয়ে প্রকৌশলীদের চাহিদা বাড়ছে দিন দিন। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই বিভাগে বাড়তি নজর দিচ্ছে। তাদের একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। ২০১৮ সালের ৩ জুন এর যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করছেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল খান।

তিনি বলেন, ‘শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া প্রতিটি পরিবারের অপরিহার্য চাওয়া। কর্মসংস্থান বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও দরকার। স্ট্যান্ডার্ড গ্রুপ উচ্চশিক্ষার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠানে কাজের সুযোগও করে দিচ্ছে।’

প্রতিষ্ঠাতাদের ১৯টি টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পান। ৩০টির বেশি প্রতিষ্ঠানে আছে ইন্টার্ন ও চাকরির ব্যবস্থা।

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম বলেন, ‘টেক্সটাইল-শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দক্ষ জনবল গড়তে আধুনিক শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। আমরা শিল্পের চাহিদা মেনে পাঠক্রম সাজিয়েছি, আছে আধুনিক ল্যাবরেটরি ও হাতে-কলমে

প্রশিক্ষণের সুযোগ।’

বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার মিম বলেন, ‘চমৎকার পড়াশোনার পরিবেশ, সুদক্ষ শিক্ষক, আধুনিক ল্যাব এবং সমৃদ্ধ লাইব্রেরির অপূর্ব সমাবেশ আমাদের এই বিভাগ। প্রতি সেমিস্টারেই নামকরা টেক্সটাইল ফ্যাক্টরিতে ভিজিটের ব্যবস্থা থাকে। নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপে আসেন শিল্পের গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা শুনে আমরা যেমন তাত্ত্বিকভাবে মজবুত হচ্ছি, তেমনি জানতে পারছি শিল্পের বর্তমান অবস্থা ও বাংলাদেশে এর সম্ভাবনা বিষয়ে।’

ক্যাম্পাসটি শীতাতপনিয়ন্ত্রিত। আছে সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ক্লাসরুম ও ওয়াই-ফাই। লাইব্রেরিতে আছে প্রচুর বই, ই-বুক ও প্রয়োজনীয় জার্নাল। মেধা, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে ১৪ ধরনের স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভার দেওয়া হয়। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হয়েছে মেয়েদের জন্য। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা হোস্টেল।

বর্তমানে ৫টি অনুষদের অধীনে ৮টি বিভাগ চালু আছে। ব্যবসায় শিক্ষা অনুষদ: বিবিএ ও এমবিএ।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট।

হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস: বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং এলএলবি (অনার্স)।

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং।

এ ছাড়া রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

আধুনিক উচ্চশিক্ষার ঠিকানা

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড