হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাবিতে দেশের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী ২ দিনব্যাপী মানবাধিকার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়াতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের (ডিআইএইচআর) যৌথ উদ্যোগে ‘হিউম্যান রাইটস—ফ্রম থিওরি টু প্র্যাকটিস’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, তরুণদের মানবাধিকার, নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে দেশের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

দুই দিনের কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বের বাস্তব প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হচ্ছে।

এ ছাড়া কর্মশালায় কমিউনিটির সমস্যা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডার চিহ্নিতকরণ, ভিন্নমতের প্রতি সম্মান, কার্যকর অ্যাকশন প্রজেক্ট পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আগামীকাল বুধবার কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা দলগতভাবে নিজ নিজ অ্যাকশন প্রজেক্ট উপস্থাপন করবেন। কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধান পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং সফল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হবে।

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার