হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

ফয়সল আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

জানা যায়, এ জোটে বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলের ১২১টি বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্ল্যাটফর্মটি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে। পাশাপাশি টেকসই উন্নয়ন, গবেষণা ও দক্ষতা বিনিময়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্ল্যাটফর্মটির নির্মাণে নেতৃত্ব দেওয়া হাইনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লুও ছিংমিং বলেন, ‘ট্রপি-লার্ন’ আন্ত-আঞ্চলিক শিক্ষা সহযোগিতার একটি প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষা-সম্পদ ভাগাভাগি সহজ হবে, শিক্ষায় সমতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে।

লুও ছিংমিং আরও জানান, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে পারস্পরিক ক্রেডিট স্বীকৃতি, আন্তবিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি এবং যৌথ গবেষণার মতো বিভিন্ন সহযোগিতামূলক ব্যবস্থা চালু করা হবে। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকেরা সরাসরি উপকৃত হবেন।

সম্মেলনে আফ্রিকান বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের প্রেসিডেন্ট কেনেথ কামউই মাতেঙ্গু বলেন, এই জোটের গুরুত্ব শুধু অভিজ্ঞতা বিনিময়ে সীমাবদ্ধ নয়; বরং আঞ্চলিক সমস্যার সমাধানে সক্ষমতা গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

কেনেথ কামউই মাতেঙ্গু মনে করেন, চীনের নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম বৈশ্বিক দক্ষিণের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি