হোম > শিক্ষা > ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো আইন বিভাগের ‘আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম

‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪’, নর্থ সাউথ ইউনিভার্সিটি।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ আইন গবেষকদের একাডেমিক অবদান উদ্‌যাপন করতে ২০২১ সাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এই সিম্পোজিয়ামটির আয়োজন করে আসছে। এবারের সিম্পোজিয়ামে চ্যাম্পিয়ন হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোবাসসিরা তাবাসসুম রাহি। প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরদানা চৌধুরী এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপমা শর্মা।

সিম্পোজিয়ামের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. লিটন চন্দ্র বিশ্বাস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাদিয়া রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশনের পরিচালক মো. জহির উদ্দিন শোহাগ।

এবারের সিম্পোজিয়ামে নিবন্ধ জমা দেওয়ার সংখ্যা ছিল অভূতপূর্ব। প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী তাঁদের গবেষণা নিবন্ধ জমা দেন, যার মধ্যে ১৩টি নিবন্ধ চূড়ান্তভাবে উপস্থাপনার জন্য মনোনীত হয়।

সিম্পোজিয়ামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াক আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বাংলাদেশে দক্ষ আইনজীবীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনি ক্ষেত্রে গতিশীল উন্নয়ন সাধনে তাঁদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের সিম্পোজিয়াম ভবিষ্যৎ আইনজীবীদের গবেষণায় দক্ষ ও যোগ্য করে তোলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৮০৩ দলের স্বপ্ন, একটিই মুকুট: ব্যবসায়িক কেস প্রতিযোগিতায় বিইউপির জয়

উত্তরা ইউনিভার্সিটিতে ‘সিআরটি প্রপোজাল ডিফেন্স ২০২৬’ অনুষ্ঠিত

ঢাবি ভিসির কাছে স্মারকলিপি ছাত্র অধিকার পরিষদের

বিদেশে গিয়ে পড়তে চাইলে যেসব বিষয় জানা জরুরি

বুটেক্সে চাকরির মেলা সিভি হাতে স্বপ্নের পথে

বাকৃবিতে জীববিজ্ঞান উৎসব

তপ্ত গ্রীষ্মে জারুলের ছোঁয়া

বাঙলা কলেজ প্রাক্তন রোভারদের পুনর্মিলনী

শিবির জকসুকে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের অভিযোগ

জবির চার ইউনিটে শূন্য আসনে কাল উন্মুক্ত ভর্তি