হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রশান্তির ঠিকানা

ক্যাম্পাস ডেস্ক 

ঢাকার ব্যস্ত সড়ক, কোলাহল আর কংক্রিটের উঁচু ইমারতের ভিড়ে ইডেন মহিলা কলেজের পুকুরপাড় যেন একটুকরো স্বস্তির জায়গা। সবুজে ঘেরা এই শান্ত জলরাশি কলেজ প্রাঙ্গণের সৌন্দর্যে বাড়তি মাত্র যোগ করে। ক্লাসের ফাঁকে কিংবা দিনের শেষে শিক্ষার্থীদের কাছে পুকুরপাড় হয়ে ওঠে নির্ভার কিছু মুহূর্তের ঠিকানা।

পুকুরের শান্ত জলে দুলে ওঠা গাছের ছায়া, চারপাশের সবুজ আর নির্মল পরিবেশ যেন মনকে অজান্তে প্রশান্ত করে তোলে। এখানে বসে কেউ ডুবে যায় নিজের ভাবনায়, কেউ মেতে ওঠে বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডায়। হাজারো বলা-না-বলা গল্প, হাসি, আনন্দ কিংবা মন খারাপের নীরব মুহূর্ত—সবকিছুরই নীরব সাক্ষী হয়ে আছে এই পুকুরপাড়।

চারপাশজুড়ে ছায়াঘন বৃক্ষ আর পুকুরের জলে বিচরণরত নানা প্রজাতির মাছ প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বৃষ্টি নামলে যেন বদলে যায় পুরো দৃশ্যপট। ঝুম বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেন ফিরে পায় তার আদিম রূপ। বৃষ্টিভেজা পুকুরের জল, বাতাসে দুলতে থাকা গাছের ডাল আর মাটির সোঁদা গন্ধ মিলে তৈরি করে এক মুগ্ধকর আবহ।

এই মনোরম পরিবেশে কেউ বই পড়ে সময় কাটায়, কেউ প্রিয় বন্ধুর সঙ্গে ভাগ করে নেয় জীবনের গল্প। আবার অনেকের কাছে পুকুরপাড় স্মৃতি ধরে রাখারও প্রিয় স্থান। প্রতিদিনই শিক্ষার্থীরা এখানে আসে ছবি তুলতে এবং ফ্রেমবন্দী করতে নিজেদের সোনালি সময়গুলো।

রাখি আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

৪২ কর্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

ঢাবিতে আর্থিক অনিয়মে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার হাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্ব