হোম > শিক্ষা > ক্যাম্পাস

একসঙ্গে অধ্যাপক হলেন ক্রিমিনোলজি বিভাগের ৫ শিক্ষক

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঁচজন অধ্যাপক হলেন মোহাম্মদ আশরাফুল আলম, ড. মোছা. নুরজাহান খাতুন, ড. মো. ইসতিয়াক আহমেদ তালুকদার, ড. মো. বশীর উদ্দীন খান ও ড. রুখসানা সিদ্দীকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচজনের চারজনই পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১২ বছর অতিবাহিত করায় অধ্যাপক হয়েছেন। এর মধ্যে নুরজাহান খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ইসতিয়াক আহমেদ তুরস্কের ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে, বশীর উদ্দীন খান চীনের সাংহাই ইউনিভার্সিটি এবং রুখসানা সিদ্দীকা ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

এ ছাড়া আশরাফুল আলম নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ১৮ বছর অতিবাহিত করার কারণে অধ্যাপক হয়েছেন। তিনি হাঙ্গেরির ইএলটিইতে পিএইচডি ডিগ্রির শেষ পর্যায়ে রয়েছেন।

এই অধ্যাপকদের মধ্যে ইসতিয়াক আহমেদ, বশীর উদ্দীন ও রুখসানা সিদ্দীকা একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভাগটির শিক্ষার্থী হিসেবে এই প্রথম তাঁরাই অধ্যাপক হলেন। শুধু তাই নয়, মাভাবিপ্রবিতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২০০৩ সালে দেশে সর্বপ্রথম চালু হওয়ায় সারা দেশের মধ্যে প্রথমবারের মতো বিভাগটির শিক্ষার্থীরা নিজ বিভাগে অধ্যাপক হলেন।

জানতে চাইলে ড. মো. ইসতিয়াক আহমেদ বলেন, সিপিএস বিভাগের শিক্ষার্থীদের থেকে একই বিভাগে অধ্যাপক হিসেবে বাংলাদেশে আমরাই প্রথম। বিভাগটি প্রতিষ্ঠার পর এই অর্জন দেরিতে হলেও, অনেক আনন্দের। অধ্যাপকের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভাগের সক্ষমতা ও সুনাম বৃদ্ধি পাবে। আমাদের এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করবে।

এই নিয়ে বিভাগটির ১৫ শিক্ষকের মধ্যে ৬ জন অধ্যাপক হলেন। এর আগে বিভাগটির সভাপতি ড. মুহাম্মদ উমর ফারুক ২০২০ সালে অধ্যাপক হন।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

ববি উপাচার্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার দিনই র‍্যাগিংয়ে নাজেহাল অর্ধশত শিক্ষার্থী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা