হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে শুরু হলো ‘জুলাই গ্রাফিতি’ পুনর্লিখন

ঢাবি প্রতিনিধি

ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ পুনর্লিখন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবি: অজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(শিক্ষা) ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও বিভিন্ন হল নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে জুলাই গ্রাফিতি পুনর্লিখন ও সংরক্ষণ, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই স্মৃতি কর্নার’ চালু, বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে সেমিনার, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রচনা ও কুইজ প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন, দোয়া মাহফিল, প্রার্থনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

জবিতে ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর ওপর

রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রাকসু ও শিবির নেতাদের গ্রেপ্তার দাবি

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন