জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগে ‘মাস্টার ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এমএইচআরডিআইআর)’ উইকেন্ড প্রোগ্রামে স্প্রিং-২০২৭ সেমিস্টারে (৩১তম ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে বিএ/বিএসএস/বিএসসি (পাস) কোর্স সম্পন্নকারীদের ক্ষেত্রে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
এক বছর মেয়াদি (তিন সেমিস্টার) এই প্রোগ্রামের ক্লাসগুলো পেশাজীবীদের সুবিধার্থে শুধু সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে এবং একই দিন লিখিত পরীক্ষার পরপরই মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে।
বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত নম্বরে অথবা ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।