হোম > শিক্ষা

জার্মানিতে উচ্চশিক্ষা: সাংবাদিকতায় আগ্রহীদের জন্য বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

প্রতীকী। ছবি সংগৃহীত

গবেষণা কিংবা সাংবাদিকতার মাধ্যমে নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে একটি দারুণ সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহীদের জন্য ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে জার্মানির হান্স সাইডেল ফাউন্ডেশন।

এর মাধ্যমে মূল্যায়ন করা হবে আপনার সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবামূলক কাজ, গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতাও।

যেসব সুবিধা মিলবে

  • স্নাতকোত্তর শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) পর্যন্ত ভাতা পাবেন।
  • পিএইচডি গবেষকদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৬৫০ ইউরো (প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা)।
  • খরচ বাবদ প্রতি মাসে ৩০০ ইউরো (প্রায় ৪২ হাজার টাকা) স্টাডি অ্যালাউন্স দেওয়া হবে।
  • স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো (প্রায় ১৪ হাজার ৪০০ টাকা) পর্যন্ত ভর্তুকি মিলবে।

কারা আবেদন করতে পারবেন

  • জার্মানিতে উচ্চশিক্ষা বা পিএইচডি গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • ভালো একাডেমিক ফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন আরও শক্তিশালী হবে।
  • পিএইচডি গবেষকদের গবেষণা-প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে।
  • সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দেওয়া যাবে।
  • গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে—এমন শিক্ষার্থীদের জন্যও এই কর্মসূচি বিশেষভাবে উপযোগী।

ভাষাগত যোগ্যতা

  • আন্তর্জাতিক আবেদনকারীদের জার্মান ভাষায় অন্তত B2 স্তরের দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। ভাষাগত যোগ্যতার সনদ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
  • পাশাপাশি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও থাকতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনপত্র, শিক্ষাগত সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, হালনাগাদ সিভি বা রেজুমে, পার্সোনাল স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

  • আবেদন করতে হবে অনলাইনে।
  • আবেদনপত্র জমা দেওয়ার আগে একাডেমিক সুপারিশপত্রের ব্যবস্থা সম্পন্ন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। একই সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কাজের তথ্য উল্লেখ না থাকলে সেটিও মূল্যায়নে গুরুত্ব পাবে না।
  • যাঁরা প্রথম দফায় আবেদন করতে পারবেন না, তাঁরা ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন।
  • তবে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় একাডেমিক, ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবামূলক নথিপত্র আগেই প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবেদনের বিস্তারিত ও অনলাইন আবেদন:

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭।

সূত্র: বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তশিক্ষা বোর্ড

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

ডিআইএর প্রতিবেদন: ‘সিটি অ্যালাউন্সের’ নামে লুটপাট সিটি কলেজে

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

জাবিতে এমএসসি ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসে ভর্তি পরীক্ষা ৩ আগস্ট

টরন্টো ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পড়ার সুযোগ

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা