হোম > শিক্ষা

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।

নির্বাচনী পরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার মূল ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত নির্দেশনাবলি ও ফি-সংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের এসএসসি ও সমমানের মূল লিখিত পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। গত ২৪ আগস্ট এ পরীক্ষার সূচি প্রকাশিত হয়।

এর আগে চলতি বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষা নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ ছিল।

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত