পর্তুগাল সরকারি বৃত্তি ২০২৭-এর জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পর্তুগাল সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তি প্রোগ্রামের আওতায় ইউরোপের অন্যতম প্রাণবন্ত ও সংস্কৃতিসমৃদ্ধ এই দেশে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
বিশ্বমানের শিক্ষা, শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং বৈচিত্র্যময় একাডেমিক পরিবেশে পড়াশোনার এই সুযোগ ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্তুগালের বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পড়তে আগ্রহী যেকোনো বিষয়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
- জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ১২৫০ ইউরো ভাতা।
- ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ।
- পর্তুগিজ ভাষা শিক্ষা বা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুবিধা।
- আন্তর্জাতিক ও ইউরোপীয় চাকরির বাজারে উন্নত কর্মসংস্থানের সম্ভাবনা।
- স্বাস্থ্যবিমা ও ভিসা সহায়তা
(বিশ্ববিদ্যালয়ভেদে প্রযোজ্য)।
- প্রয়োজনীয় কাগজপত্র
- পূরণ করা অনলাইন আবেদনপত্র।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
- মোটিভেশন লেটার।
- বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র।
- সংশ্লিষ্ট শিক্ষাগত সনদপত্র।
- ভাষা দক্ষতার সনদ (টোফেল/আইইএলটিএস বা সমমানের সনদ)।
- সুপারিশপত্র।
- হালনাগাদ সিভি বা রেজুমে।
- অন্যান্য প্রাসঙ্গিক সহায়ক কাগজপত্র।
আবেদনের যোগ্যতা
- স্নাতক: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- স্নাতকোত্তর: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- পিএইচডি: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- ইংরেজি বা পর্তুগিজ ভাষায় দক্ষতার প্রমাণ (কোর্সের ভাষার ওপর নির্ভরশীল)
- শক্তিশালী একাডেমিক ফলাফল এবং পর্তুগালে পড়াশোনার আগ্রহ থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানা যাবে লিংকে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।