হোম > শিক্ষা

এসএসসিতে পাস ও জিপিএতে এগিয়ে ঢাকা বোর্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এবারের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ। এই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। পাসের হার সবচেয়ে কম ময়মনসিংহ বোর্ডে। এই বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আর সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ জন জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮জন।

আজ সোমবার সকালে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৮৭৬ শিক্ষার্থী।

শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে (এসএসসি) পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

সমালোচনার মুখে ‘৭১ থেকে ২৪ বড়’ চিত্রকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসি ও সমমানের ফল: পাসের হার কমে ৬২%, ফলাফলে এগিয়ে মেয়েরা

‎এসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পরীক্ষার্থী

‎এসএসসি ও সমমানে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে

‎এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ কমেছে ২২ হাজার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে ৪টি ভুল ধারণা

ঢাবি হল ক্যানটিন: খাবারে পোকা, ব্লেড, কেঁচো—শাস্তিতেও নেই পরিবর্তন

এসএসসির ফল জানা যাবে যেভাবে