হোম > শিক্ষা

ফিলিপাইনে স্নাতকোত্তরে পুরো অর্থায়নের সুযোগ

শিক্ষা ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকে। তবে টিউশন ফি, থাকা-খাওয়া ও যাতায়াতের খরচ সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন শিক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। ফিলিপাইনে স্নাতকোত্তর করার জন্য দেওয়া হচ্ছে এআইএম–এডিবি-জাপান স্কলারশিপ ২০২৭।

এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (এআইএম) মাস্টার অব ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের জানুয়ারি ২০২৭ সেশনে এই বৃত্তি দেওয়া হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগ্য দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ অর্থায়নের সুযোগ।

থাকছে যেসব সুবিধা

মাস্টার অব ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামটির মোট খরচ প্রায় ২০ হাজার ৫০০ মার্কিন ডলার। বৃত্তির আওতায় এই খরচের বড় অংশই বহন করা হবে।

  • একবার যাওয়া-আসার ইকোনমি শ্রেণির বিমানভাড়া
  • জীবনযাত্রার খরচ
  • ক্যাম্পাসে আবাসনের সুবিধা
  • পুরো শিক্ষাক্রমের খরচ
  • অনুমোদিত গবেষণা ব্যয়
  • বই ও শিক্ষাসামগ্রীর খরচ
  • চিকিৎসাবিমা।

তবে শিক্ষার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান, ব্যক্তিগত সরঞ্জাম এবং ঐচ্ছিক ভ্রমণের খরচ সাধারণত নিজেকে বহন করতে হবে।

বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর আর্থিক অবস্থার প্রমাণ দিতে হবে। অবিবাহিত হলে মা-বাবার আয়সংক্রান্ত তথ্য চাওয়া হতে পারে। বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আয়সংক্রান্ত তথ্য দিতে হতে পারে।

যেসব কাগজপত্র লাগবে

  • পূরণ করা আবেদনপত্র
  • হালনাগাদ সিভি বা রেজুমে
  • চাকরির সনদ
  • ব্যক্তিগত আয়ের সনদ
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র
  • এডিবি-জেএসপি তথ্যপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ডিগ্রির সনদ;
  • প্রয়োজনীয় অন্যান্য সহায়ক কাগজপত্র।

আবেদনের লিংক

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা

এশিয়ায় প্রথম, বিশ্বে ষষ্ঠ গ্রিন ইউনিভার্সিটির রোভার

এআইয়ের বিশ্বমঞ্চে বাংলাদেশ অর্জন করল তিন ব্রোঞ্জ

বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন

২৯ মাস পর জার্মানির ভিসা পেলেন রিংকী

পড়া মনে রাখার বিজ্ঞানসম্মত কৌশল

এসএসসির ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

রাবির ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তি

ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পরিকল্পিত প্রস্তুতিতেই অস্ট্রেলিয়ায় চিকিৎসক হওয়া সম্ভব