হোম > শিক্ষা

‘৩৪ উপাচার্যের একযোগে পদত্যাগের খবরটি অসত্য’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ পদত্যাগ করলে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে অসত্য বলেছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান। 

আজ শনিবার রাত ৯টায় শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবির শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজকের পত্রিকাকে তিনি এমনটি বলেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. হাবিবুর রহমান বলেন, ‘এইরকম কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়ে ছড়িয়ে পড়েছে সেটা ভুয়া। আমরা কেনই বা এ কথা বলব?’

এর আগে আজ সন্ধ্যা থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদকে পদত্যাগে বাধ্য করা হলে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও একযোগে পদত্যাগ করবেন। সেখানে আরও বলা হয়, গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক বৈঠকে উপাচার্যরা এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য সম্পর্কিত আরও পড়ুন:

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব