হোম > শিক্ষা

‎জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

  জবি প্রতিনিধি

ফাইল ছবি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামীকাল ২এপ্রিল শুরু হতে যাচ্ছে যা চলবে ৬এপ্রিল পর্যন্ত।

‎আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের ৫ম পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী ২ এপ্রিল দুপুর ১২ টা থেকে ৬ এপ্রিল রাত ১২ টার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে এবং আগামী ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।

‎এদিকে ভর্তি ফি কত, তা–ও জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।

‎উল্লেখ্য, এই ভর্তি কার্যক্রম শেষে শূন্য আসন থাকলে পরবর্তীতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়: শিক্ষামন্ত্রী

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

‘সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়’, সংগীত প্রসঙ্গে ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রের এফ-১ শিক্ষার্থী ভিসা: যোগ্যতা, কাগজপত্র ও আবেদনের খুঁটিনাটি

এইচএসসি বিশেষ পরামর্শ: পরিকল্পিত প্রস্তুতিই প্রত্যাশিত সাফল্য আনবে