হোম > শিক্ষা

জুনের শেষ সপ্তাহে হতে পারে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার।
 
আজ বুধবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানান তিনি। তপন কুমার বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ পরীক্ষার রুটিন সংক্রান্ত প্রস্তাব চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

সাধারণত করোনার আগে ফেব্রুয়ারিতে শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিলে। কিন্তু করোনার ধাক্কায় এলোমেলো হয়ে যায় পরীক্ষার সূচি। 

করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল। 

আর ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস

ইংরেজিতে ভালো করতে করণীয়

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৬

জবির চার ইউনিটে শূন্য আসনে কাল উন্মুক্ত ভর্তি

সাইবার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রস্তুতি আছে: শিক্ষামন্ত্রী

‎বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: মৌখিক পরীক্ষায় যেভাবে ব্যবহার হবে এআই