হোম > শিক্ষা

বিইউপি এবং ওসিপিএএসএসের মধ্যে সমঝোতা স্মারক সই

আজকের পত্রিকা ডেস্ক­

বিইউপি এবং ওসিপিএএসএসের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) বিইউপির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো। জ্ঞান ও সম্পদ বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা ও শান্তি-সংক্রান্ত উচ্চমানের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এই উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্‌বুব-উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ওসিপিএএসএসের একটি প্রতিনিধিদলও এতে অংশ নেয়।

সমঝোতা স্মারকে বিইউপির পক্ষে স্বাক্ষর করেন সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার এবং ওসিপিএএসএসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান।

সাংবাদিকতার শিক্ষক সাখাওয়াত আলী খান আর নেই

জবি উপাচার্যসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

জবিতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২৫ মার্চ থেকে

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

বেরোবির প্রথম অ্যালামনাই নির্বাচনে সভাপতি সাগর, সেক্রেটারি সাইফুল

মা-বাবাকে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম: মেডিকেলে প্রথম শান্ত

‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

ড. ফরহাদের নেতৃত্বে বুটেক্সে সর্বোচ্চ গবেষণা অনুদান

ইফতারে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু বগুড়া শাখা