হোম > শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয়ে এমবিএ ইন অ্যাগ্রিবিজনেসে ভর্তি

শিক্ষা ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটে এমবিএ ইন অ্যাগ্রিবিজনেস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই বছর মেয়াদি এ কোর্সে মোট চার সেমিস্টারে ৬৪ ক্রেডিট সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য প্রার্থীকে কৃষিবিজ্ঞানের যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া কৃষিবিজ্ঞান, বিজনেস স্টাডিজ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিংসহ সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ অথবা ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর ২০২৬।