ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের ২০তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৮ মাস মেয়াদি এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে আবেদন শুরু হয়েছে।
যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থীরা এ কোর্সে আবেদন করতে পারবেন। মোট ৪৮ ক্রেডিটের এ প্রোগ্রামে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অর্থায়ন, জলবায়ু সুশাসন, জিআইএস ও রিমোট সেন্সিং, জেন্ডার এবং কমিউনিটিভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২৬। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।