হোম > শিক্ষা

টানা ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত পাঠপরিকল্পনা পূরণের জন্য ছুটি শেষে পরবর্তী ১০ শনিবার শ্রেণি কার্যক্রম চালুর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়। ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

ফেসবুকে আপত্তিকর পোস্ট করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

বাংলাদেশ-পাকিস্তানের বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ‎এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে আরটিপি বৃত্তির সুযোগ

ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর ৭টি সহজ উপায়

বিইউপিতে নবীন শিক্ষার্থীদের বরণ

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন, র‍্যাগিং হলে ব্যবস্থা

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ