হোম > শিক্ষা

ক্যাম্পাসের সামনে বাসে চাঁদাবাজির অভিযোগ, তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

জবি প্রতিনিধি‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।‎

গতকাল ‎সোমবার তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ‎

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। ওই বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লিখিত ঘটনার সাথে সম্পর্কিত কোনো তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্নস্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’ ‎

‎এতে আরও উল্লেখ করা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

ইডেন মহিলা কলেজে ফের উচ্চমাধ্যমিক চালু হচ্ছে

গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগে প্রথম হলেন যশোরের ঐশী

অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের শাখা-স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা জুনে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন

এপ্রিল থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা

এসএসসিতে নকল রোধে যে ১১ নির্দেশনা দিল মাউশি