হোম > শিক্ষা

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের ৩ কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য আজকের ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

‎আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

‎কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারম্যানের অনুমোদনক্রমে বৈরী আবহাওয়ার কারণে শুধু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আজ বৃহস্পতিবার ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের বোর্ড সমাপনী পরীক্ষা-২০২৫ (বিজোড় পর্ব) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

‎তবে অন্য সব জেলার কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

‎এর আগে বন্যা পরিস্থিতির কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১১ পুরস্কার পেল অনিরুদ্ধ

আইইএলটিএস ছাড়াই বিদেশে পড়ার সুযোগ যেসব বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিভাগে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, মধ্যরাতে ঘোষণা

চট্টগ্রামসহ ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষার্থী ভর্তি না করায় ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

বিনা ছুটিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

রোবোকাপ রেসকিউ লিগে প্রথম অংশগ্রহণেই ইউআইইউর সাফল্য