মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংক পিএলসি, মাভাবিপ্রবি শাখার ‘সভাপতি, ইংরেজি বিভাগ’ হিসাব নম্বরে ১ হাজার টাকা জমার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি অথবা ডাকযোগে বিভাগে জমা দিতে হবে।
ভর্তির জন্য আবেদনকারীকে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ২.২৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, প্রশংসাপত্র, স্নাতক রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।