হোম > শিক্ষা

সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ। ছবি: সংগৃহীত

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে (কুর্মিটোলা) আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বার্ষিকী-২০২৪-এর মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুর্মিটোলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে  দুই দিনব্যাপী (২৮ ও ২৯ জানুয়ারি) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। এ সময় প্যারেড ও কুচকাওয়াজ আয়োজন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিনে মার্চ পাস্ট, খেলাধুলার মশাল প্রজ্বালন, মার্শাল আর্ট প্রদর্শন, পিটি ডিসপ্লে, ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো আয়োজন করা হয়।

এরপর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি এসব আয়োজনে অংশ নেন অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

‎প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের ৩ কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১১ পুরস্কার পেল অনিরুদ্ধ

আইইএলটিএস ছাড়াই বিদেশে পড়ার সুযোগ যেসব বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিভাগে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, মধ্যরাতে ঘোষণা