যুক্তরাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি চিভেনিং স্কলারশিপ ২০২৭-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। চিভেনিংয়ের আওতাভুক্ত দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের প্রায় ১৬০টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির সুযোগ পান।
২০২৭-২৮ শিক্ষাবর্ষে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। চিভেনিংয়ের আওতায় প্রায় সব বিষয়েই পড়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১২ হাজারের বেশি স্নাতকোত্তর কোর্স রয়েছে। এসব কোর্সের মধ্য থেকে পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যে বিনা খরচে পড়ার সুযোগ পাবেন।
চিভেনিং স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাপনের খরচের বড় অংশই বহন করবে এ বৃত্তি। এর আওতায় থাকছে—
চিভেনিং বৃত্তি ও চিভেনিং ফেলোশিপ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। দুটি কর্মসূচিই যুক্তরাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত হলেও উদ্দেশ্য আলাদা। চিভেনিং স্কলারশিপ মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ দেয়। অন্যদিকে চিভেনিং ফেলোশিপ নির্দিষ্ট পেশাগত অভিজ্ঞতা ও ক্ষেত্রে কর্মরত মধ্যপর্যায়ের পেশাজীবীদের জন্য পরিচালিত হয়।
চিভেনিং বৃত্তির জন্য আবেদন করতে হলে—
চিভেনিং স্কলারশিপে আবেদনকারীর মোট ২ হাজার ৮০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে শুধু পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতাই নয়, আরও কয়েক ধরনের কাজও এ ক্ষেত্রে গ্রহণযোগ্য। যেমন—
চিভেনিং স্কলারশিপে ইংরেজি ভাষার দক্ষতা খুবই জরুরি। আবেদনকারীর নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্ত পূরণ করতে হবে। এ ক্ষেত্রে চিভেনিং গ্রহণ করে এমন পরীক্ষার মধ্যে রয়েছে আইইএলটিএস, টোয়েফল আইবিটি, ক্যামব্রিজ ইংলিশ অ্যাডভান্সড, পিয়ারসন পিটিই একাডেমিক এবং ট্রিনিটি আইএসই-২।
চিভেনিং স্কলারশিপের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে চিভেনিংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬