হোম > শিক্ষা

২ বছরের মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দেব: জাককানইবি উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রফেসর ড. সৌমিত্র শেখর দে। আজ রোববার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এক পত্র দিয়ে যোগদান করেন। 

এদিকে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে অভ্যর্থনা ও স্বাগত জানান ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। 

উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় জন্য ড. সৌমিত্র শেখর দে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও সচিবসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় উপাচার্য বলেন, ‘আগামী চার বছর বিশ্ববিদ্যালয় পরিচালনায় একাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হবে। আপনারা আমাকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস উপহার দিলে আমি আগামী দুই বছরের মধ্যে আপনাদেরকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারব বলে প্রত্যাশা করছি।’ 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। 

যোগদানের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বঙ্গবন্ধু ভাস্কর্য ও জাতীয় কবি নজরুল ইসলামের ভাস্কর্যের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নব নিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিবৃন্দদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সভায় মিলিত হন। সেখানে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। 

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব