হোম > শিক্ষা

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন যাঁদের

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ ২০২৭-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চমৎকার একাডেমিক ফল রয়েছে, এমন শিক্ষার্থীরা প্রথম বর্ষের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য এ বৃত্তিতে আবেদন করতে পারবেন।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৩ অনুযায়ী, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ২১৫তম। আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে সুপরিচিত।

আবেদনের জন্য যা লাগবে

  • পূর্ববর্তী শিক্ষাজীবনের ট্রান্সক্রিপ্ট, সনদ ও অন্যান্য শিক্ষাগত কাগজপত্র।
  • ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের শর্তযুক্ত অথবা চূড়ান্ত ভর্তি-প্রস্তাবপত্র।
  • সর্বোচ্চ ৫০০ শব্দের একটি ব্যক্তিগত বিবৃতিতে উল্লেখ থাকবে—
  • কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান।
  • আপনার শিক্ষাগত লক্ষ্য।
  • কেন আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত।
  • নেতৃত্বের অভিজ্ঞতা, সহশিক্ষা কার্যক্রম বা সামাজিক সম্পৃক্ততার তথ্য (যদি থাকে)।

আবেদনের যোগ্যতা

  • বিশ্বের যেকোনো দেশের পূর্ণ টিউশন ফি প্রদানকারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • প্রথম বর্ষের স্নাতক অথবা নতুন কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।

যাঁরা আবেদন করতে পারবেন না

  • নিউজিল্যান্ডের কোনো স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থী।
  • ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে ফাউন্ডেশন স্টাডিজ বা ইংরেজি ভাষার প্রস্তুতিমূলক কোর্স সম্পন্ন করেছেন।
  • স্টাডি অ্যাব্রড বা বিশ্ববিদ্যালয়ের অংশীদার প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
  • বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সাধারণত আবেদনের শেষ সময়ের এক মাস আগে আবেদন গ্রহণ শুরু হয়। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬।

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়

গ্রিন এনার্জি নিয়ে পড়ার সেরা সুযোগ

উত্তর লেখার কৌশল জানতে হবে

গণ বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে সালেহীন-তনু

বিদ্যালয়ে মদ্যপান ও মাতলামি করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী

আইনে স্নাতকের পর কোন পথে এগোবেন

ইতালিতে বৃত্তিসহ উচ্চশিক্ষার আদ্যোপান্ত