হোম > শিক্ষা

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 

ইউসিজি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‎

‎আজ রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‎

‎বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। ‎

‎বৈঠকে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন আয়োজন ও ডিনস অ্যাওয়ার্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ‎

‎বৈঠক শেষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি বরাবর অর্থছাড়ের বিষয়ে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হবে।‎

রিয়াজুল ইসলাম আরও বলেন, এই সপ্তাহের মধ্যে বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে, ইনশা আল্লাহ।‎

‎দ্বিতীয় ক্যাম্পাস প্রসঙ্গে ভিপি বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতিমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যালোচনা করছে। ১৫ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।‎

‎এ ছাড়া দ্রুত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।

টেক্সটাইটান্সে চ্যাম্পিয়ন ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

পাঠকবন্ধুর বর্ষবরণ উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রকৃতিকে নিয়ে শালিকের নীরব প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্রোদের প্রথম মেয়ে য়াপাও

এইউবিতে নতুন নবীন শিক্ষার্থীদের বরণ

ভাইভার প্রস্তুতিতে বই নির্বাচন ও পড়ার কৌশল

ইংরেজিতে এগিয়ে থাকতে শিখে নিন (পর্ব-৬)

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’, জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

কোচিং-বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ শিগগির পরীক্ষামূলকভাবে চালু হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‎এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল