হোম > শিক্ষা

টিউশন ফি মওকুফ, সঙ্গে মাসিক ভাতা

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক। ছবি: সংগৃহীত

ডেনমার্ক সরকারের বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তি দেওয়া হবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর বাইরের দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ডেনমার্কের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় বৃত্তিটি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক। এটি স্নাতকোত্তর পর্যায়ের বৃত্তি। নির্বাচিতরা টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের জন্য মাসিক ভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয়টি বছরে দুবার এ বৃত্তি দেয়। একটি সেপ্টেম্বর সেমিস্টারের জন্য, অন্যটি ফেব্রুয়ারি সেমিস্টারের জন্য। স্নাতকোত্তর ডিগ্রি শেষ হওয়া পর্যন্ত টিউশন ফি মওকুফ থাকবে। মাসিক ভাতাও মিলবে নির্ধারিত হারে। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের বেছে

নেওয়া হবে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম ডেনমার্কের দক্ষিণাঞ্চল ও জিল্যান্ড এলাকায় বিস্তৃত। প্রদত্ত তথ্যমতে, এখানে

প্রায় ২৯ হাজার ৬৭৫ শিক্ষার্থী পড়াশোনা করছেন।

সুযোগ-সুবিধা: এটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি নয়।

এতে যা মিলবে:

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ: মাসিক ৩ হাজার ডেনিশ ক্রোনার (ডিকেকে) ভাতা। কর কাটার আগের হিসাবে এ অঙ্ক নির্ধারিত।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে এসব শর্ত পূরণ করতে হবে:

১. ইইউ, ইইএ ও সুইজারল্যান্ডের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে।

২. স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে।

৪. ডেনমার্কে পড়ার জন্য নির্ধারিত মেয়াদের শিক্ষার্থী আবাসন অনুমতিপত্র পাওয়ার যোগ্য

হতে হবে।

নির্বাচন যেভাবে: আবেদনকারীদের যোগ্যতা ও মেধা যাচাই করা হবে। যাঁরা এগিয়ে থাকবেন, তাঁদের মধ্য থেকেই বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হবে। তাই আবেদনের সময় সব কাগজপত্র ও তথ্য সঠিকভাবে জমা দিতে হবে, যেন নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ হয়।

আবেদনের নিয়ম: বৃত্তির জন্য আলাদা আবেদন করতে হবে না। প্রথমে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের যেকোনো একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এরপর যোগ্য আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে বৃত্তির জন্য বিবেচিত হবেন। বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রাম, ভর্তির শর্ত ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ভালো করে জেনে নিতে হবে। আবেদনের লিংক: surl.li/xopiei

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭

ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ

ভিডিও গেমস শিল্পে সেরা ১০ ক্যারিয়ার

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ