হোম > শিক্ষা

ঢাবিতে এমএস ইন ওশানোগ্রাফি প্রোগ্রামে ভর্তি, আবেদন শেষ ৩১ নভেম্বর

শিক্ষা ডেস্ক

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি ‘মাস্টার অব ওশানোগ্রাফি (এমএস)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ নভেম্বরের মধ্যে বিভাগীয় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীকে সমুদ্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ভূতত্ত্ব, প্রাণিবিদ্যা, মাৎস্যবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সিএসই, অণুজীববিজ্ঞান, গণিত, পানিসম্পদ প্রকৌশল, নেভাল আর্কিটেকচার, জিন প্রকৌশল, আবহাওয়াবিজ্ঞান, কৃষিশিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা পরদিন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য সরাসরি সমুদ্রবিজ্ঞান বিভাগ অথবা বিভাগের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।