হোম > শিক্ষা

এগিয়ে আনা হলো ‎১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষককে আগামী ২৯ অক্টোবর যোগদানের কথা বলা হলেও যোগদানের তারিখে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

আজ ‎রোববার (২ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীগণ আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে প্রেরণ করা হবে। বিষয়টি সবার অবগতির জন্য প্রেরণ করা হলো।

‎এর আগে এই যোগদানের তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারিত হয়েছিল। গতকাল শনিবার মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভাশেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাঁদের যোগদান করা হবে।

‎পার্বত্য তিন জেলা ছাড়া ৬১ জেলায় গত ৯ জানুয়ারি একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ যাচাই সম্পন্ন হয়েছিল। এরপর সরকার প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত তাঁদের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।

‎এর আগে কয়েক দফায় নিয়োগ ও পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

বন্ধুত্ব যে রং কখনো ফিকে হয় না

জবিতে এক বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্সে ভর্তি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

পৃথ্বী সাহার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে নোবিপ্রবি

ডিজিটাল যুগে সফল হতে কেন পড়াশোনা জরুরি

কানাডায় অন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি

সবুজ উপহারে নবীনদের স্বাগত

গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়করণসহ ১০ দফা দাবি কারিগরি শিক্ষক-কর্মচারীদের, না মানলে কঠোর আন্দোলন