হোম > শিক্ষা

বিবিএ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ৬ অক্টোবর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হলো। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফল-সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাঁদের প্রাপ্ত নম্বর ও ফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের ভুলত্রুটি বা অসংগতি দেখা গেলে, তা সংশোধনের অথবা সম্পূর্ণ ফল বাতিলের পূর্ণ ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।