হোম > শিক্ষা

মঙ্গলবার থেকে একাদশে শেষ ধাপে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষবারের মতো মাধ্যমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। চতুর্থ ধাপে যারা পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি এবং কলেজ পায়নি তাদের এই সুযোগ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। এই আবেদন চলবে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত।

আন্তঃবোর্ড শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আবেদন বন্ধ থাকবে। আবেদন যাচাই-বাছাই করা হবে ২৩ মার্চ। ফল প্রকাশ করা হবে ২৪ মার্চ রাত ৮টায়। ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। এই ধাপের পর কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ ৫ম ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন শিক্ষার্থী কলেজে বিদ্যমান আসনসংখ্যা অনুযায়ী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। এই ধাপে যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা করলেও কলেজ সিলেকশন পায়নি তারা আবেদন করবে। একই সঙ্গে কোন কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও ৭ মার্চের মধ্যে নিশ্চয়ন করতে পারেনি কিংবা ভর্তি হতে পারেনি তারাও এ সুযোগ পাবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণরাও এই ধাপে আবেদন করতে পারবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে। 

Connectors-এর ব্যবহার (পর্ব–৪)

যুগোপযোগী-দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

দক্ষ মানবসম্পদ গঠনে বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা

ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

রাবির আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

সহশিক্ষা কার্যক্রমে কী কী করেছেন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের সুযোগ

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়