হোম > শিক্ষা

কানাডায় উচ্চশিক্ষা: মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ চলছে। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। ২০২৭ সালের শীতকালীন, গ্রীষ্মকালীন ও শরৎকালীন সেমিস্টার এবং ২০২৮ সালের শীতকালীন সেমিস্টারে এ বৃত্তির আওতায় পড়ার সুযোগ রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তি আংশিক অর্থায়নের। শিক্ষার স্তর অনুযায়ী বৃত্তির অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।

স্নাতক পর্যায়

  • লেভেল এ: বছরে ১২ হাজার ৯৫১.৭৬ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
  • লেভেল বি: বছরে ৬ হাজার ১৭২.৬০ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
  • লেভেল সি: বছরে ২ হাজার ১৫৯.১৫ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

স্নাতকোত্তর পর্যায়: গবেষণাবহির্ভূত প্রোগ্রাম: বছরে ১০ হাজার ৪৬.৩৫ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

গবেষণাভিত্তিক প্রোগ্রাম: বছরে ১০ হাজার ১৬৯.৬৮ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

পিএইচডি পর্যায়: বছরে ২১ হাজার ৫৯৩.৩৫ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ বরাদ্দ থাকবে।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট;
  • শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);
  • এক বা একাধিক সুপারিশপত্র;
  • বৃত্তির জন্য মোটিভেশন লেটার;
  • ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের পছন্দের শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি আবেদনের পর যোগ্য শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে বৃত্তির জন্য বিবেচনা করা হবে। আবেদনের বিস্তারিত তথ্য, শর্তাবলি ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের লিংক

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭।