হোম > শিক্ষা

এবার এইচএসসির জীববিজ্ঞান প্রশ্নেও ‘অসংগতি’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নে ‘অসংগতি’র অভিযোগ উঠেছে।

আজ বুধবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ইংরেজি সংস্করণের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, বাংলা ও ইংরেজি সংস্করণের প্রশ্নে ওই তিনটি প্রশ্নের মধ্যে অসামঞ্জস্য ছিল, যা পরীক্ষার হলে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।

এর আগে ১৯ জুলাই অনুষ্ঠিত রসায়ন প্রথম পত্র পরীক্ষায় ইংরেজি সংস্করণের সৃজনশীল অংশের চার নম্বরের একটি প্রশ্নে অসংগতির অভিযোগ উঠেছিল।

ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মৃদুল রহমান বলেন, ইংরেজি সংস্করণের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নে ভুল ছিল। ‘গ’ সেট অনুযায়ী প্রশ্ন তিনটি ১৫, ১৮ ও ২৫ নম্বরের। ২৫ নম্বরের নৈর্ব্যক্তিক অংশে তিনটি ভুল প্রশ্ন আশানুরূপ ফল না পাওয়ার কারণ হতে পারে। তাই ইংরেজি সংস্করণের সব পরীক্ষার্থীকে ওই তিন প্রশ্নের নম্বর দেওয়ার জন্য বোর্ডগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

মৃদুল রহমান আরও বলেন, ‘পরীক্ষার হলে আমরা এই তিনটি ভুল প্রশ্নে বিভ্রান্ত হয়ে যাই। অনেকটা আন্দাজেই উত্তর করি। তবে বাসায় ফিরে বাংলা ভার্সনের প্রশ্ন দেখে ওই প্রশ্নগুলো বুঝতে পেরেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, ‘ছয়জন বিশেষজ্ঞ বসেছেন। ইংরেজি ভার্সনের প্রশ্নে কোনো ভুল থাকলে তাঁরা তা উল্লেখ করে রাতের দিকে প্রতিবেদন দেবেন। শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

প্রশ্নগুলো ভুল বলে বিশেষজ্ঞদের প্রতিবেদনে উঠে আসলে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীরা ওই তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নম্বর পাবেন বলে ইঙ্গিত দেন তিনি। অধ্যাপক জেসমিন বলেন, ‘আমাদের পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন সেভাবেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের জন্য যা ভালো হয় সেটিই করা হবে।’

ডুয়েটের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. রুমা

রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত রাকসু ও শিবির নেতাদের গ্রেপ্তার দাবি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে বৃত্তির সুযোগ

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির দুই হলে ফগার মেশিন দিল ডিএসসিসি

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

মানারাত বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ৬০তম ব্যাচের বিদায় সংবর্ধনা