হোম > শিক্ষা

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিইউএইচএস ক্যাম্পাসে একটি র‍্যালি বের করা হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

বিইউএইচএসের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক শেখ আখতার আহমদ।

সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যঝুঁকি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মনিকা রানী সরকার কুইজ পর্ব পরিচালনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা করেন।

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার সেন গুপ্ত, প্রক্টর নাসরীন নাহার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

জবিতে ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর ওপর

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আইইউবির অধ্যাপক শাহ এমরান

পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএতে ভর্তি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

আইইএলটিএস স্কোর কত দিন বৈধ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসেও নিরাপত্তাহীন ছাত্রীরা

ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

ডুয়েটের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. রুমা