হোম > শিক্ষা

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে শিক্ষা মেলা, থাকছে যেসব শর্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা আয়োজনের অনুমতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির (এফইটি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। তবে এ কার্যক্রম পরিচালনায় তিনটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, শিক্ষা মেলার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। এ ছাড়া মেলায় শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের প্রদর্শনীর পাশাপাশি তাদের মনন বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক কুইজ, প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব শর্ত প্রতিপালন নিশ্চিত করে শিক্ষা মেলা আয়োজনের কার্যক্রম সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শিখন ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিকের পাঠাগারে প্রধানমন্ত্রীর লেখা বইসহ তিন বই রাখার নির্দেশনা বাতিল

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নিউজিল্যান্ডের নতুন পরামর্শ

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়