ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে (জানুয়ারি ২০২৭) ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা স্নাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৫০ টাকা।
আগ্রহী প্রার্থীরা ইসলামিক স্টাডিজ বিভাগের অফিসে সরাসরি অথবা বিভাগের ওয়েবসাইট ও নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৭, বেলা ৩টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে।