হোম > শিক্ষা

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ৩৪৫টিতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৬৫। অর্থাৎ গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাস করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭। অন্যদিকে শতভাগ পাস করেছে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এইচএসসিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৩০২, মোট কেন্দ্র ছিল ২ হাজার ৮০০টি।

গত বছর মোট প্রতিষ্ঠান ছিল ৯ হাজার ১৯৭টি, কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৫টি। শতভাগ পাস করেছিল ১৩৮৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এই পরীক্ষায় বসেন।

উচ্চশিক্ষা নিতে আসা অনেক শিক্ষার্থীরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পড়াশোনার ঘাটতি রয়েছে: ড. ইয়াসমীন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক

শিক্ষকদের অবসর ভাতা দিতে ২ হাজার কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়: ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

‎সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনছে সরকার

নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

অংশীজনেরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ