হোম > শিক্ষা

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে আগামী সোমবার একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালনের নির্দেশে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ২৫ জুন মাউশি মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এর স্বাক্ষরিত অফিস থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন-লেইস প্রজেক্ট থেকে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু অনুদান বাবদ দেওয়া পাঁচ হাজার টাকা দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানে এদিন একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষরোপণ, ব্যানার ফেস্টুন তৈরি এবং সেমিনার ও র‍্যালি আয়োজন করতে হবে।

এদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্যদের উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে বলেও অফিস আদেশে বলা হয়েছে।

গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়: শিক্ষামন্ত্রী

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

‘সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়’, সংগীত প্রসঙ্গে ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রের এফ-১ শিক্ষার্থী ভিসা: যোগ্যতা, কাগজপত্র ও আবেদনের খুঁটিনাটি

এইচএসসি বিশেষ পরামর্শ: পরিকল্পিত প্রস্তুতিই প্রত্যাশিত সাফল্য আনবে

এইচএসসি বিশেষ পরামর্শ: হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করার উপায়