হোম > শিক্ষা

চীনে হুবেই সরকারি বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা চীনের এ বৃত্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। বিদেশে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন। হুবেই সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা হবে। পাশাপাশি কিছু ক্ষেত্রে আবাসন ও জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত ভাতাও দেওয়া হয়।

হুবেই প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ মর্যাদাপূর্ণ বৃত্তির মূল লক্ষ্য হলো বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের আকৃষ্ট করা এবং চীনে শিক্ষাগত ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। শিক্ষাগত উৎকর্ষ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়ে এই প্রোগ্রাম শিক্ষার্থীদের চীনের অন্যতম দ্রুত বর্ধনশীল শিক্ষার্থীবহুল অঞ্চলে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির অনন্য সুযোগ দিচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কার্যকারিতা বাড়াতে এবং চীনে উচ্চশিক্ষার মানোন্নয়নে হুবেই প্রদেশ এই ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়ন করেছে।

সুযোগ-সুবিধা

  • বিনা মূল্যে টিউশন ফি
  • অন-ক্যাম্পাস আবাসন-সুবিধা
  • পূর্ণাঙ্গ চিকিৎসাবিমা
  • মাসিক জীবনযাত্রার ভাতা।
  • স্নাতক পর্যায়ে বার্ষিক ৫ হাজার ইউয়ান।
  • স্নাতকোত্তর পর্যায়ে বার্ষিক ১৫ হাজার ইউয়ান।
  • পিএইচডি পর্যায়ে বার্ষিক ২০ হাজার ইউয়ান।
  • এ ছাড়া উচ্চশিক্ষা এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।

প্রয়োজনীয় কাগজপত্র

  • অনলাইন আবেদন ফরম।
  • বৈধ পাসপোর্ট।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র।
  • সুপারিশপত্র।
  • পার্সোনাল স্টেটমেন্ট।
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
  • ইংরেজিতে হালনাগাদকৃত জীবনবৃত্তান্ত (সিভি)।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • ভালো একাডেমিক রেকর্ড ও আচরণ ভালো থাকতে হবে।
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
  • চীন সরকারের অন্য কোনো স্কলারশিপের সুবিধাভোগী হওয়া যাবে না।
  • ভাষার দক্ষতা (পড়ার বিয়ষ অনুযায়ী ইংরেজি বা চায়নিজ ভাষার দক্ষতা)।

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

  • স্নাতক: উচ্চমাধ্যমিক পাস এবং বয়স ২৫ বছরের কম।
  • স্নাতকোত্তর: স্নাতক ডিগ্রিধারী এবং বয়স ৩০ বছরের কম।
  • পিএইচডি: স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বয়স ৩৫ বছরের কম।
  • সাধারণ গবেষক: বয়স ৪০ বছরের কম।
  • উচ্চতর গবেষক: স্নাতকোত্তর ডিগ্রিসহ অ্যাসোসিয়েট প্রফেসরের পদবি এবং বয়স ৫০ বছরের কম।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে এই লিঙ্কে

আবেদনের শেষ সময়

নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২৬। এ ছাড়া পুরোনো বা বর্তমান শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা আগামী ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

ঈদের ছুটির পর জবিতে অনলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত

জাবি ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নারী নিরাপত্তা মঞ্চের মৌন মিছিল

চবিকে হারিয়ে ভলিবল ‘চ্যাম্পিয়ন’ শিরোপা জিতল ঢাবি

ঈদে শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় শহরে যাবে জবির বাস

জাবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জবি শিক্ষার্থীদের মৌন মিছিল

জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা: ববি হাজ্জাজ

বিসিএসে ভালো করার পাঁচ পরামর্শ

জবিতে শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি