হোম > শিক্ষা

বিদ্যুৎ সাশ্রয়ে জবির মসজিদে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ

  জবি প্রতিনিধি

‎বিদ্যুৎ সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : আজকের পত্রিকা

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টার আগ পর্যন্ত মসজিদ বন্ধ রাখায় নির্দেশনা দেওয়া হয়েছে। ‎‎

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গেটে তালাবন্দী অবস্থায় বন্ধের নির্দেশনা সংবলিত লিফলেট ঝুলিয়ে দিলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি ও সমালোচনা শুরু হয়।

‎এ বিষয়ে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সকালে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়। ক‍্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরও অনেক কার্যকর উপায় রয়েছে, সেগুলোর দিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে গুরুত্ব দেওয়া উচিত।

‎বিদ্যুৎ সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : আজকের পত্রিকা

‎এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‎এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জোহর নামাজের পর মসজিদের ইমাম সাহেবসহ আমাদের তাঁর দপ্তরে ডেকেছেন।

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং করবে অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে

জার্মানিতে ক্যারিয়ার: জেনে নিন ওয়ার্ক ভিসার খুঁটিনাটি

ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার ৫ কৌশল

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বাস্তবায়নে জরুরি হবে সুশাসন