৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনা অনুযায়ী, শুধু ঢাকা কেন্দ্রের ২৫টি পরীক্ষার হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা
অনুষ্ঠিত হবে।
পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সবাইকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর হলের সব প্রবেশপথ ও ফটক বন্ধ করে দেওয়া হবে। ফলে নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশের সুযোগ
দেওয়া হবে না।