ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং’ প্রোগ্রামে জানুয়ারি-২০২৭ সেমিস্টারে (তৃতীয় ব্যাচ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রোগ্রামে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির ক্ষেত্রে চাকরিজীবী প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। আবেদন করতে অনলাইনে সাইন আপ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
প্রোগ্রামটি মোট ৩৬ ক্রেডিটের। এর মেয়াদ ১ বছর ৬ মাস বা তিন সেমিস্টার। ওপেন ক্রেডিট পদ্ধতিতে পাঠদান করা হবে।
ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে প্রয়োজন অনুযায়ী সপ্তাহের অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে।