হোম > শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ ডিসেম্বর পর্যন্ত

শিক্ষা ডেস্ক

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক বছর মেয়াদি এ প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে শুধু সাপ্তাহিক ছুটির দিনে। এ ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

আবেদনের যোগ্যতা

এ প্রোগ্রামে ভর্তির জন্য রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার কিংবা টেক্সটাইল টেকনোলজিসহ রসায়নসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র

সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।